সিলেটে কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’। ২০২৬ থেকে ২০২৯ পর্যন্ত তিন বছর ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করবে। সিলেটের স্বনামধন্য সংগীতশিল্পী রেজান মিয়া (রেজওয়ান রাজ) সভাপতি এবং ড্রামস-অক্টোপ্যাড শিল্পী শাওন কর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বর্ণিল আয়োজনে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
